LATEST
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী ‘রুজভেল্ট’, আবারও কি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান? ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী, ‘পঞ্চায়েত’ সিজন ৫ কি আসছে ডিসেম্বরে? বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের দাবি ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
Top News

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের সিঁড়িতে সামান্য দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক এ ঘটনা ঘটায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমাটি সিঁড়িতে পড়ার পর আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ, কাগজসহ দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নগর ভবনে দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

More in Top News

View all

Latest news