LATEST
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী ‘রুজভেল্ট’, আবারও কি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান? ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী, ‘পঞ্চায়েত’ সিজন ৫ কি আসছে ডিসেম্বরে? বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের দাবি ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
Districts News Updates

সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড

সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরের পিতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে ৩ হাজার টাকা।

রোববার (১৫ নভেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।

জানা গেছে, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তার স্বজনরা পালিয়ে যান। তবে বাল্যবিবাহের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বর ও কনের পিতাকে শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

The post সাতক্ষীরায় বাল্যবিবাহের দায়ে বর কনের পিতাকে কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news