LATEST
সরাসরি জোহানেসবার্গ: বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট জন্মদিনে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার চার মাসে ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স, শীর্ষে সৌদি আরব Xiaomi 19 ফোনে বন্ধ হচ্ছে নতুন ওএস সফটওয়্যার আপডেট Royal-Enfield Interceptor 650 : নতুন ৭৫০ সিসি ইঞ্জিন পাচ্ছে না এই বাইক আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক
Current Affairs

আমাজনে ১৫ দিনে ৫ হাজার দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা

আমাজনে ১৫ দিনে ৫ হাজার দাবানল, ১২০ দিনের জরুরি অবস্থা

ব্রাজিলের আমাজন অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য সরকার। আগামী ১২০ দিন এ জরুরি অবস্থা কার্যকর থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে চলতি নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জরুরি অবস্থার আওতায় চারণভূমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল ও সম্পদ নিয়োগ করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে, খরার কারণে শুকিয়ে যাওয়া গাছপালা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এতে মানুষের জীবন, বনাঞ্চল ও উৎপাদনশীল কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

More in Current Affairs

View all

Latest news