LATEST
দুই দিনের বিপর্যয়ের পর রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা শরীয়তপুরে অবৈধভাবে কৃষিজমি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু iPhone-এ ৮০ শতাংশ পর্যন্ত ডেটা বাঁচানোর সুবিধা আনল Opera One All Whites v India live updates: Darren Bazeley’s final game in charge পেট্রোবাংলার ৭৫৩ পদে চাকরির আবেদনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া শরিয়াহ অনুসারে দেশ পরিচালনা করতে চাই: চরমোনাই আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে
Current Affairs

শরীয়তপুরে অবৈধভাবে কৃষিজমি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

শরীয়তপুরে অবৈধভাবে কৃষিজমি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় রোকন সরদার (৩৫) ও তাজেল সরদার (২৭)কে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশা (২০)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে। রুহুল আমিনের বাবার নাম আব্দুর রশিদ। তিনি সোহেল ফ্রান্সেগাঁও এলাকার বাসিন্দা। রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

More in Current Affairs

View all

Latest news