LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Top News

আসন্ন রমজানে ৩ ধরনের ফল আমদানিতে কমছে শুল্ক

আসন্ন রমজানে ৩ ধরনের ফল আমদানিতে কমছে শুল্ক

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, আপেল ও মাল্টার দাম সহনীয় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর আপেল ও মাল্টা আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ শুল্কের হার ছিল ২৫ শতাংশ। অন্যদিকে, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত আপেল ও মাল্টা আমদানিতে কমানো শুল্ক-কর কার্যকর থাকবে। এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতায় মাল্টা এবং ০৮০৮১০৯০-এর আওতায় আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। রমজানে এসব ফলের চাহিদা বাড়ে। আমদানি পর্যায়ে শুল্ক কমানোর ফলে বাজারে ফলের সরবরাহ বাড়বে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে এসব ফল কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আইনটি সংশোধন করে এর আগে অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলমান সংসদ অধিবেশনে অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।  

More in Top News

View all

Latest news