LATEST
বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা হিমশীতল ফিনল্যান্ডে পিঠামেলা, ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন গিগাবাইটের নতুন এআই ডেস্কটপ ‘এআই টপ অ্যারো’ উন্মোচন সুভাষ দত্ত: বাংলা চলচ্চিত্রের এক স্বপ্নদ্রষ্টা
Current Affairs

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরও চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩১৮।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, চার শিশুর মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে মিলেছে হাম ও এর উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর দুজনই ঢাকা বিভাগের। বাকি দুইজন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এছাড়া গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

More in Current Affairs

View all

Latest news