LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Top News

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
খেজুর, মাল্টা ও আপেল

ঢাকা,১৫ নভেম্বর-আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।

রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news