LATEST
বাংলাদেশের অর্থনীতিতে বড় সুখবর! মার্কিন সংস্থা ডিএফসি-র অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ রুনা লায়লা: কণ্ঠে যার সীমানাহীন এক পৃথিবী How taking a ‘widow gap year’ helped me start living again Lindsay Clancy to be retried for children’s murder ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের উদ্বেগ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি জলবায়ু ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বৈশ্বিক আন্দোলনের আহ্বান
Global

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব রাজনীতিক আহমেদ তিবি। সোমবার (১৬ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এই পদে নির্বাচিত হন তিনি। তিবি আরব রাজনৈতিক দল তা’আলের প্রধান এবং জয়েন্ট লিস্ট জোটের অন্যতম নেতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর আল জাজিরাকে তিবি বলেন, পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য এটি একটি ন্যায্য অর্জন।

তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচিত হওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। পার্লামেন্টের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে বলেও জানান তিনি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পায়। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) মিলে মোট ১৯টি আসন লাভ করে।

নির্বাচনের পর এই দলগুলো গাদি আইজেনকটকে সমর্থন জানায়। চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

এদিকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার আগের দিন নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এই দাবি জানান তিনি। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে রা’আম দলের তিন কর্মীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও ভাউচার বহনের অভিযোগ তুলে পুলিশকে তথ্য দেওয়া হয়েছিল। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নেতানিয়াহুর কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিবি লেখেন, নেতানিয়াহুসহ কেউই আইনের ঊর্ধ্বে নন।

আহমেদ তিবি ১৯৯৯ সালে প্রথম ইসরায়েলের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নেসেটের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি।

The post ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব নেতা আহমেদ তিবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news