LATEST
এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশ, শিরোপা জিতলো কে? পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু স্লিপার বাস চলাচলে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আবারও আইসিসি চেয়ারম্যান জয় শাহ Why world champion athletes are becoming OnlyFans creators গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
Top News

এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা

এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা

আগে কেউ ক্যামেরা তুললে সবাই বুঝত, ছবি তোলা হচ্ছে। সবাই সতর্ক হয়ে যেত, পোশাক-পরিচ্ছদ ঠিকঠাক করে নিত। এখন ক্যামেরা, মাইক আর এআই—সবই একসঙ্গে লুকিয়ে আছে সাধারণ চশমার ফ্রেমেই!

ধরুন, রাত আটটায় রেস্তোরাঁয় বন্ধুর সঙ্গে গল্প করছেন আজম (ছদ্মনাম)। পাশের টেবিলের একজন বারবার তাকাচ্ছেন, চশমার কোণে ছোট্ট একটা আলো জ্বলছে। রেকর্ড হচ্ছে কি না, বোঝার উপায় নেই!

এই প্রযুক্তির নাম এআই স্মার্ট গ্লাস বা এআই-চালিত ক্যামেরা-চশমা। চলতি বছরের সিএইচআই সম্মেলনের এক গবেষণা বলছে, ফ্রেমে লুকানো ক্যামেরা ও ছোট সংকেত-বাতির কারণে আশপাশের মানুষ প্রায়ই রেকর্ডিং টের পান না। যুক্তরাষ্ট্রের দুই সিনেটর রন ওয়াইডেন ও এডওয়ার্ড মার্কি মেটার এআই চশমার ‘গুরুতর গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকি’ নিয়ে তদন্ত শুরু করেছেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে মেটা ক্যামেরাহীন চশমাও এনেছে, কিন্তু সেটি এখনো শব্দ রেকর্ড করে, আর তার কোনো স্পষ্ট সংকেত নেই।

ঝুঁকিটা কোথায়

ছবি, কণ্ঠ ও চেহারা—সবকিছু ক্লাউড-সার্ভারে জমা হতে পারে। আর বিভিন্ন দেশের আইন এখনো এমন অদৃশ্য রেকর্ডিংয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি, ফলে সুরক্ষা অনেকটাই নির্ভর করে আমাদের নিজেদের সচেতনতার ওপর।

ভদ্রতার নিয়ম ১. রেকর্ড করার আগে অন্যকে জানান। ২. হাসপাতাল, প্রার্থনার স্থান বা বিদ্যালয়ের মতো সংবেদনশীল জায়গায় এর ব্যবহার নয়।

চশমা বনাম গোপনীয়তা নয়, অদূর ভবিষ্যতে প্রশ্ন হবে, অনুমতি চাওয়ার সংস্কৃতি বা ভব্যতা টিকবে কি না।

  • লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

More in Top News

View all

Latest news