LATEST
আসছে জানুয়ারি থেকে ২ অ্যাপ সরিয়ে নিচ্ছে স্যামসাং সম্পূর্ণ তারবিহীন ওয়াই-ফাই সেভেন গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন নাহিদকে লন্ডনে নিরাপত্তা দিতে পারেনি ১১-দলীয় জোট: রাশেদ খান The best Black Friday and Cyber Monday deals for 2026 মৃত্যুর পরেও বার্সার ন্যু ক্যাম্পে থাকতে পারবেন সমর্থকরা, কীভাবে? ২ হাজার ৭৬৯ কোটি টাকায় নতুন ইঞ্জিন কেনাসহ আরও যা করছে রেলওয়ে পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’
Current Affairs

পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী ফারাজ লোহাগাড়া উপজেলার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক বেলাল উদ্দিন গণমাধ্যমুকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অপরজনকে স্থানীয়রা চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। বাসটি ঘটনাস্থলে পাওয়া গেলেও ঘাতক বাসের চালক পালিয়ে গেছে।

More in Current Affairs

View all

Latest news