LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Districts News Updates

কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দীপিকা গয়নাটি পরেছিলেন। ভারতের খ্যাতনামা নকশাকার সব্যসাচী মুখার্জির ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল নেকলেসটি। ‘লখনউ রোজ’ নামের গয়নাটি রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি। এর একটি পাথরে খোদাই করা ছিল আরবি শব্দবন্ধটি।

সম্প্রতি কারিনা কাপুরের দীপাবলির সাজে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। লকেটটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় গত ১১ নভেম্বর কারিনা ও তার সাজসজ্জাবিষয়ক পরামর্শক রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে লকেটের ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ধর্মীয় আয়াতের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। তবে কারিনা ও রিয়া কাপুর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

এদিকে কারিনার পরা লকেটটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যবাহী গয়না বলে জানা গেছে। অন্যদিকে, কারিনার প্রতি সমর্থন জানিয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। সব মিলিয়ে দুই অভিনেত্রীর গয়নায় ধর্মীয় বার্তার ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

The post কারিনার লকেট বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ নেকলেস appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news