LATEST
স্পেলিং স্টার: টপ এইট থেকে কারা সুপার সেভেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছবিতে শেখ হাসিনার মা খালেদা জিয়া! স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন হঠাৎ বাইক বিকল হয়ে গেলে কী করবেন? জানুন বিপদ থেকে বাঁচার উপায়
Districts News Updates

কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৩০০ কোটি টাকার প্রকল্প

কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৩০০ কোটি টাকার প্রকল্প

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের শুরুতে কুষ্টিয়া শহরের চৌরাস্তা ঈদগাহ ময়দানসংলগ্ন একটি খালে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

পরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের মূল কর্মসূচি। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগীদের নিয়ে একযোগে এসব কর্মসূচি চালু করা হবে। অনুষ্ঠানে প্রায় ১ হাজার সুবিধাভোগী, কৃষক ও ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন। তাদের মধ্য থেকে প্রতীকীভাবে ৫ জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড গ্রহণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী এবং সঞ্চালনা করবেন সমাজকল্যাণ সচিব। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের পাশাপাশি কুষ্টিয়ার বিরোধী দলের তিন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা বিএনপির ১১টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা শেষ হয়েছে। প্রতিটি ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চলছে। স্টেডিয়ামের কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে দলটি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

The post কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৩০০ কোটি টাকার প্রকল্প first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news