LATEST
বাউফলে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিবারে ফিরছে স্বস্তি ২০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু : চাঁদপুরে পরীক্ষার্থী ১৩ হাজার ,কেন্দ্র ২২টি গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর ২৮তম জন্মদিন কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা, আমদানিতে কয়েক গুণ ব্যয় বেশি Women’s sport: Changing governments keep moving the goalposts রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের ভয়াবহ হামলা: অন্তত ১১ জন আহত একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন
Districts News Updates

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে’ – গণপূর্ত প্রতিমন্ত্রী

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে’ – গণপূর্ত প্রতিমন্ত্রী

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি চিরাপাড়া অটোস্ট্যান্ডের আমতলা থেকে শুরু হয়ে কাউখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
প্রতিমন্ত্রী বলেন, “পিরোজপুরের জনগণ, ব্যবসায়ী ও কৃষকসমাজ শান্তির পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শান্তিপ্রিয় পিরোজপুর তথা বাংলাদেশে কোনো ধরনের অরাজকতা ও সহিংসতা হতে দিতে চাই না।”
নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দল ও সরকার যতই সংযমের পরিচয় দিক না কেন, আপনাদের প্রতি অনুরোধ, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেকে সহনশীলতার পরিচয় দেবেন।”
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যেসব নেতাকর্মী নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। এ ক্ষেত্রে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি অতীতেও দেশের গণতন্ত্র রক্ষায় বিভিন্ন আন্দোলন ও সংকটের সময় নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

The post কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে’ – গণপূর্ত প্রতিমন্ত্রী appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news