LATEST
বাউফলে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিবারে ফিরছে স্বস্তি ২০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু : চাঁদপুরে পরীক্ষার্থী ১৩ হাজার ,কেন্দ্র ২২টি গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর ২৮তম জন্মদিন অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন মোংলার বাদল কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা, আমদানিতে কয়েক গুণ ব্যয় বেশি Women’s sport: Changing governments keep moving the goalposts রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের ভয়াবহ হামলা: অন্তত ১১ জন আহত
Current Affairs

বাউফলে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিবারে ফিরছে স্বস্তি

বাউফলে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিবারে ফিরছে স্বস্তি

পটুয়ালীর বাউফলে ছয় সদস্যের পরিবারে চারজন মানসিক অসুস্থতায় ভুগছেন,উপজেলার বগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামনিকাঠী গ্রামের বাসিন্দা পরিবারটির দুর্দশার চিত্র প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পটুয়াখালীর জেলা প্রশাসকের। তাঁর নির্দেশনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ পরিবারটির বাড়িতে গিয়ে সদস্যদের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ২০ হাজার টাকা ও ১০০ কেজি চাল সহায়তা দেওয়া হয়।

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় রবিবার থেকে পরিবারটির বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবারের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য সবুজের হাতে আরও ৫০ কেজি চাল তুলে দেওয়া হয়েছে।এর আগে ইউএনও সালেহ আহমেদ বিডি২৪লাইভ.কমে জানিয়েছিলেন, পরিবারটিকে প্রতি মাসে প্রয়োজন অনুযায়ী খাদ্যসহায়তা দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ সদস্যদের চিকিৎসা, প্রতিবন্ধী ভাতা ও গভীর নলকূপের ব্যবস্থা করা হবে। পরিবারটির যেকোনো প্রয়োজনে সরকার ও প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিবারের সদস্য সবুজ বলেন, ইউএনও স্যারকে অসংখ্য ধন্যবাদ। টিউবওয়েল, প্রতিবন্ধী ভাতা ও প্রতি মাসে চাল দেওয়ার কথা তিনি বলেছিলেন। এখন টিউবওয়েল বসানো হচ্ছে, এতে আমরা অনেক খুশি সবাই এখন পানি খাইতে পারবো। ভাতা পেলে আমার পরিবারের অনেক উপকার হবে।

স্থানীয় বাসিন্দা মমিন হাওলাদার বলেন, অসহায় পরিবারটির পাশে প্রশাসন দাঁড়িয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। এই টিউবওয়েলের পানি শুধু ওই পরিবার নয়, বাড়ির অন্যরাও ব্যবহার করতে পারবেন। এ জন্য ইউএনও মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তবে শুধু সাময়িক সহায়তা নয়, পরিবারটির অসুস্থ সদস্যদের উন্নত চিকিৎসা এবং নিয়মিত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান। পাশাপাশি পরিবারটির সদস্য সবুজের হাতে আরও ৫০ কেজি চাল তুলে দেওয়া হয়েছে। অসুস্থ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসা কার্যক্রম শেষে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে তাঁদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হবে। পরিবারটির পাশে উপজেলা প্রশাসন রয়েছে।

More in Current Affairs

View all

Latest news