LATEST
মৌসুমের প্রথম হারের পর যা বললেন বায়ার্ন কোচ মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে দুই ঝড়ের আঘাতের আশঙ্কা, ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্ব ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার চা বাগানে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে পাঁচ প্যানেলের ইশতেহার রাজধানীতে সরকারি বাসা বরাদ্দ দেবে সরকার, অনলাইনে আবেদন যেভাবে ‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন
Top News

খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি

খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি
খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন

নেত্রকোনা,২৫ নভেম্বর-নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ইউএনও কার্যালয়ের কয়েকটি কক্ষে আগুন জ্বলতে দেখে দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে প্রশাসন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম)। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে সাত সদস্যের কমিটি first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news