LATEST
২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার রাজধানীতে সরকারি বাসা বরাদ্দ দেবে সরকার, অনলাইনে আবেদন যেভাবে ‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন কানাডায় অভিবাসন কমানোর প্রস্তাব নাকচ, ২০২৭ সালে সুযোগ পাবেন ৬ লাখের বেশি মানুষ স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক ‘বাংলাদেশ দখল করা এত সহজ নয়’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের জবাবে রিজভী
Top News

সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

চলতি বছরের কার্যক্রম মূল্যায়ন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২৩ নভেম্বর বিকেলে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে বৈঠকের সূচনা হয়। এরপর চলতি বছরের কার্যক্রম মূল্যায়ন, আগামীর কর্মপরিকল্পনা, পাঠচক্রের জন্য নতুন বই সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বন্ধুসভার আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল ও অর্থবহ করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাঠচক্রের জন্য নতুন বই সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের স্মৃতিচারণা ও ভ্রমণের অভিজ্ঞতা উপস্থিত বন্ধুদের সঙ্গে বিনিময় করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া ভুরকাভাত আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বন্ধুসভার সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক এম রাশেদ সরকার, বন্ধু মাইশা মুসকান, জেবা সাজিদা, তাহসিন আবরার ও মুরাদ হাসানসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা

More in Top News

View all

Latest news