LATEST
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা কে হচ্ছেন নতুন বন্ড গার্ল? Silver Ferns anchor Kelly Jackson: Taking on men is the ultimate netball test গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে ফিল্মি স্টাইলে ৫ রাউন্ড গুলি, ককটেল ফাটিয়ে আতঙ্ক নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন Count raises $11.5m seed capital for its AI-first accounting software শেষ সেশনের স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
Top News

খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের

খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য একরামুল বারী।

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় এ দাবি জানান একরামুল বারী।

এই সংসদ সদস্য বলেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ ৯ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাঁকে দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

একরামুল বারী বলেন, খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর এসব অবদান জাতির সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন।

More in Top News

View all

Latest news