LATEST
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা কে হচ্ছেন নতুন বন্ড গার্ল? Silver Ferns anchor Kelly Jackson: Taking on men is the ultimate netball test গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে ফিল্মি স্টাইলে ৫ রাউন্ড গুলি, ককটেল ফাটিয়ে আতঙ্ক নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন Count raises $11.5m seed capital for its AI-first accounting software শেষ সেশনের স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
Districts News Updates

গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব

গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি ও আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মহানগর যুবদলে সাজেদুল ইসলাম সভাপতি এবং শেখ ইমরান রেজা সাধারণ সম্পাদক হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদন দেন।

জেলা কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

মহানগর কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মাহমুদ হাসান রাজু। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মন্ডল।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে উভয় শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

The post গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news