LATEST
সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা কে হচ্ছেন নতুন বন্ড গার্ল? Silver Ferns anchor Kelly Jackson: Taking on men is the ultimate netball test গাজীপুর যুবদলের দুই শাখায় নতুন নেতৃত্ব রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে ফিল্মি স্টাইলে ৫ রাউন্ড গুলি, ককটেল ফাটিয়ে আতঙ্ক নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন Count raises $11.5m seed capital for its AI-first accounting software শেষ সেশনের স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
Business

চলতি বছর ২৯ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী

চলতি বছর ২৯ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী

বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জনান। মোসা. ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের বোঝা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না, করলে, তা কী এবং এ পর্যন্ত বর্তমান সরকার কী পরিমাণ ঋণ পরিশোধ করেছে? জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য কোনো নতুন প্রকল্প গ্রহণের পূর্বে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়। ‘একই সঙ্গে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠণ ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হয় এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মার্চ ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২৯৫০.৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

More in Business

View all

Latest news