খুলনা: জেলায় ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবকের নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর আড়ংঘাটা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মিঠুন সরকার নগরীর আড়ংঘাটা এলাকার শিশির সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে মিঠুন সরকার আড়ংঘাটা রেললাইনের রাস্তা পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেসের চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ওই যুবক তার পেট ও মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
The post খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.