LATEST
বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব Manchester concert ‘tear gas’ could be linked to robberies across Europe Beauden Barrett reportedly signs with English side Bristol Bears in near $5 million move Nvidia’s Jensen Huang in therapy after admitting ‘terrible mistakes’ মনপুরায় ৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেয়েছেন ৩০-৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ Israeli defence minister says Iran developing chemical weapons 5 Money Lessons Parents Can Teach Their Children
Districts News Updates

খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

খুলনা: রূপসায় মো. রবিউল ইসলাম নামে মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রাত সোয়া ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃমঞ্চের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

The post খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news