LATEST
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা শিক্ষার্থীরা কেন শারীরিক-মানসিক শাস্তির শিকার হবে মৌসুম পেরিয়েও কমছে না চাঁদপুরে ডেঙ্গুর দাপট হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Districts News Updates

খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটক ১

খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটক ১

খুলনা: খুলনা নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় আলী অপিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। এসময় খুলনা নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক অপিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

The post খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news