LATEST
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী ‘রুজভেল্ট’, আবারও কি যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান? ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী, ‘পঞ্চায়েত’ সিজন ৫ কি আসছে ডিসেম্বরে? বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু পূর্বাচল ও আশপাশের এলাকায় অনুমোদনহীন প্লট বিক্রি বন্ধের দাবি ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়
Districts News Updates

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখক নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঘন কুয়াশার মধ্যে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। নিহতদের একজন কৃষক এবং অপরজন সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news