LATEST
যশোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ পাংশায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১০ বছর পর রানের পাহাড় গড়ে নিউজলিয়ান্ডের বিপক্ষে ড্র ভারতের Brand’s jailers are ‘brilliant’, says wife in new podcast message আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে’ – গণপূর্ত প্রতিমন্ত্রী যে কারণে গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’
Districts News Updates

গভীর রাতে দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকে আগুন

গভীর রাতে দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকে আগুন

সাইফুল ইসলাম: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

শনিবার (২১ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে সামান্য আগুন লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই তা নিভে যায়। বিষয়টি নিরাপত্তাকর্মী মানু তাৎক্ষণিকভাবে তাঁকে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি অবগত নন। সাংবাদিকের কাছ থেকেই প্রথম বিষয়টি শুনেছেন। ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া হবে।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী বলেন, দৌলতপুর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের বিষয়টি তাঁকে জানানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিতভাবে কাজ অব্যাহত থাকবে।

এরআগে, একই রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: গভীর রাতে দৌলতপুর উপজেলা ভূমি অফিসের ফটকে আগুন।

More in Districts News Updates

View all

Latest news