LATEST
মিরপুরে ককটেল বিস্ফোরণে অটোরিকশাযাত্রী জমি ব্যবসায়ী আহত Chip inquiry in US was halted after Nvidia intervention Immanuel Feyi-Waboso ruled out of England’s Nations Championship fixtures ঢাকা-চট্টগ্রামে গান শোনাবেন লাকি আলী মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন Supermarket fridges: The new battlefront of cyber warfare in Europe Pregnancy sickness left a Whanganui mum battling food for years ‘গলা টিপে ধরে সরি বলানো যায়?’ ভিডিও বার্তায় প্রশ্ন পরীমনির
Showbiz

‘গলা টিপে ধরে সরি বলানো যায়?’ ভিডিও বার্তায় প্রশ্ন পরীমনির

‘গলা টিপে ধরে সরি বলানো যায়?’ ভিডিও বার্তায় প্রশ্ন পরীমনির

নিজের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং কাজ বন্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার প্রশ্ন, এসব করে কি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা যাবে? সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে পরীমনি বলেন, কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। ভিডিওতে তিনি বলেন, ‘কাউকে সরি বলাবেন বা আশা করবেন যে একজন মানুষ তার ভুলের জন্য আপনাকে সরি বলবে, সেটা কীভাবে সম্ভব? আপনি একজন মানুষের গলা টিপে ধরছেন, মেরে ফেলার হুমকি দিচ্ছেন, যতক্ষণ না সে সরি বলবে। এভাবে আসলে সরি বলানো সম্ভব?’ নিজের গালিগালাজের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে আমাকে বলতে হবে যে এই এই ভুল করেছো- এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবা না। যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে।’ নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। পরীর কয়টা জামাই, কয়টা বিয়ে- দলবদ্ধ হয়ে এসবসহ গালমন্দ করে আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’ পরীমনির অভিযোগ, তাকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের কাছে তার কাজ বন্ধ করতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। বক্তব্যের শেষে তার প্রশ্ন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তার দাবি, অনুষ্ঠানে একজন আক্রমণাত্মক আচরণ করেন। পরে তার গাড়ি ও অনুষ্ঠানস্থলের একটি স্টলে ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি গুলশান থানায় ফোন করেন। তবে গুলশান থানার ওসি জায়েদ নূর জানান, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তার জানা নেই। এর আগে ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে, পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন। রবিউল হোসাইন অভিযোগ অস্বীকার করে পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

More in Showbiz

View all

Latest news