LATEST
সাফ সেমিফাইনাল ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে, স্বাগতিক কোচ বললেন প্রতিপক্ষ সম্ভবত সবচেয়ে কঠিন ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার FAA grounds flights across US after air traffic control communications outage গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও Tanker collides with cruise ship in New Orleans যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা ইউটিউবে আসছে অপূর্ব-নীহার নাটক ‘দূরের মানুষ’ OnePlus OxygenOS 16 আপডেটে ফোন দিয়ে PC আনলকের সুবিধা
Top News

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

নেদারল্যান্ডস ৭ : ০ গ্রিস

সার্বিয়া ১ : ৩ জার্মানি

৩৩ মিনিটেই ৪ গোল। তিয়ানি রেইন্ডার্সের হ্যাটট্রিক! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচের ভাগ্য তখনই লিখে ফেলেছে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত গ্রিসের জালে গুনে গুনে ৭ গোল। নেশনস লিগে এমন বিধ্বংসী জয়ে কোয়ার্টার ফাইনালের আরও কাছে চলে গেল ডাচরা।

আমস্টারডামে নেদারল্যান্ডসের এই দাপুটে জয়ের দিনে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।

ম্যাচের ৪ মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন আল হিলালের এই উইঙ্গার । এরপর ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার রেইন্ডার্স। ১৮ মিনিটে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর ৩৩ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিকও। এবার দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

ডাচদের বড় জয়ে আজ হ্যাটট্রিক করেছেন তিয়ানি রেইন্ডার্স

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আর্সেনালের এই ডিফেন্ডার। পরে মালেনের প্রথম স্পর্শের দুর্দান্ত শটে ৭-০ গোলের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

অথচ গত মাসেই এই গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। পরে রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ করে ডাচরা। এবার সেই গ্রিসকেই রীতিমতো উড়িয়ে দিলেন জাভি হার্নান্দেজের শিষ্যরা।

সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।

এদিকে বেলগ্রেডে জার্মানির কাছে ৩-১ গোলে হেরেছে সার্বিয়া। ম্যাচের শেষ দিকে ৯ জন নিয়ে খেলতে হয়েছে সার্বিয়াকে।

গ্রুপ এ২-তে এখন ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৮ পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে গ্রিস ও জার্মানি। ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্য ম্যাচে গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে।

More in Top News

View all

Latest news