LATEST
Russell Brand accuser waives her anonymity to claim she was raped by him at 16 ‘আমার ভিডিওগুলোতে সব সময় ব্যর্থতার দৃশ্যও রাখি’ Volkswagen ID. Tiguan উৎপাদন শুরু, ID.4-এর জায়গা নেবে নতুন ইলেকট্রিক SUV ১৯ বছর পর শীর্ষে জেমস ব্লান্ট, এক নম্বরে Airplane Mode অ্যালবাম Celebrity Treasure Island winner Nix Adams feared leaving prison after getting clean – Ask Me Anything with Paula Bennett All Blacks v Wales: Dave Rennie says New Zealand side ‘out-passioned’ and ‘outpointed’ in loss – Liam Napier টেলিফটো ক্যামেরার Poco X8s নতুন বাজারে এল ৫২৯.৯০ ইউরো দামে A name like a photocopier, but a definite bargain. Why is this cut-price SUV flying under the radar?
Current Affairs

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। এ ঘটনার পর শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেওয়া এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) এবং সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।

এদিকে জেলা যুবদলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাঁদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে দলীয় নেতাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত যুবদলসহ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

More in Current Affairs

View all

Latest news