LATEST
Dietitian Susie Burrell dishes on dairy Typo’s sexualised Christmas ornaments prompt parent to question children’s exposure All Blacks v Wales: Fehi Fineanganofo gets chance to claim Will Jordan’s wing spot মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় যত টাকা নির্ধারণ কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড Sandpaper scandal: Australia captain Pat Cummins addresses media after Khawaja allegations Brand accused of sexual misconduct by six more women বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে
Districts News Updates

ঘরে বসেই জমির নামজারি ও কর পরিশোধের সুযোগ আসছে

ঘরে বসেই জমির নামজারি ও কর পরিশোধের সুযোগ আসছে

ভূমি অফিসে না গিয়েই ঘরে বসে জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জমির খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের কাজ করা হবে। এ জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কাছ থেকে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কাজের জন্য ইউএনডিপিকে নির্বাচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্য নিয়ে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলার সব ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ানসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ডিজিটাল তথ্যভাণ্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মুঠোফোন নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জমির মালিকানা যাচাই সহজ হবে। জমি কেনাবেচার আগে প্রকৃত মালিক সম্পর্কে তথ্য পাওয়া যাবে। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকিও কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমিসেবা নিতে সাধারণ মানুষের সময় ও অর্থ ব্যয় কমবে। বর্তমানে নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনেককে ভূমি অফিসে যেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একই কাজে একাধিকবার অফিসে যেতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল হতে হয়। অনলাইন ব্যবস্থা চালু হলে এসব সেবা ঘরে বসেই নেওয়া সম্ভব হবে।

The post ঘরে বসেই জমির নামজারি ও কর পরিশোধের সুযোগ আসছে appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news