LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Top News

চীনের সামরিক উপস্থিতির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করল অস্ট্রেলিয়া-ফিলিপাইন

চীনের সামরিক উপস্থিতির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করল অস্ট্রেলিয়া-ফিলিপাইন
অস্ট্রেলিয়া-ফিলিপাইন

ক্যানবেরা,১৫ নভেম্বর-সামরিক সহযোগিতা আরও বাড়াতে নতুন প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। চীনের অব্যাহত সামরিক উপস্থিতির মধ্যে কয়েক দশক পুরোনো একটি সমঝোতা স্মারকের হালনাগাদ সংস্করণ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ম্যানিলায় দুই দেশের নেতাদের বৈঠকের পাশাপাশি আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ম্যানিলা ও ক্যানবেরা নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বাড়িয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে যৌথ সামুদ্রিক টহল এবং স্থলভিত্তিক সামরিক মহড়া।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে বহু বছর ধরে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে। বেইজিং এই গুরুত্বপূর্ণ জলপথের প্রায় পুরো অংশের ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছে। যদিও একটি আন্তর্জাতিক রায়ে বলা হয়েছে, চীনের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো। তিনি বলেন, এই চুক্তি আমাদের আরও দ্রুত ও কার্যকর করে তুলবে। এটি দুই দেশের মধ্যে সমন্বয় প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যেসব এলাকায় আমাদের এখতিয়ার রয়েছে, সেখানে এই চুক্তি আমাদের বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা আরও বাড়াবে।

তেওদোরো জানান, হালনাগাদ এই চুক্তির ফলে ফিলিপাইনের সামরিক বাহিনী অস্ট্রেলিয়ার সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পাবে। এতে দুই দেশের যৌথ প্রশিক্ষণ কার্যক্রম আরও সহজ হবে। উল্লেখ্য, ২০১২ সাল থেকেই অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যে ‘ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট’ (সেনাবাহিনী সফরবিষয়ক চুক্তি) কার্যকর রয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশের সৈন্যরা একে অপরের ভূখণ্ডে প্রশিক্ষণ নিতে পারে।

পরে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, নতুন এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও বাড়াবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করার নতুন সুযোগ তৈরি করবে। বিবৃতিতে চুক্তির প্রধান বিষয় হিসেবে সামুদ্রিক কার্যক্রম বাড়ানো, তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা অবকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।

গত মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের এক সম্মেলনে মার্লেস বলেছিলেন, চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক ধরনের ‘চাপপূর্ণ পরিস্থিতি’ তৈরি করছে। এ সময় তিনি মিত্র ও অংশীদার দেশগুলোকে নিজেদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।

এস এম/ ১৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চীনের সামরিক উপস্থিতির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন চুক্তি করল অস্ট্রেলিয়া-ফিলিপাইন first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news