LATEST
এস আলমের বন্ধ কারখানা চালু ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সীমান্তে বিজিবির গুলিবর্ষণ, আটক ৮ ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী Vietnam court jails over 180 in investment fraud case বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
Top News

হাসির ছলে কাউকে অপমান করছেন না তো? সতর্ক করেছে সূরা আল-হুজুরাত

হাসির ছলে কাউকে অপমান করছেন না তো? সতর্ক করেছে সূরা আল-হুজুরাত

মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে কথাবার্তা ও আচরণের গুরুত্ব অনেক। কখনো মজা করার নামে কাউকে অপমান করা, কারও দুর্বলতা নিয়ে হাসাহাসি করা কিংবা আড়ালে তার দোষ নিয়ে আলোচনা করাকে অনেকে সাধারণ বিষয় মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এসব প্রবণতা আরও সহজ হয়ে উঠেছে। অথচ পবিত্র কোরআনে মানুষের সম্মান রক্ষার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বিশেষ করে সুরা আল-হুজুরাতে অন্যকে উপহাস করা, অপমান করা, মন্দ নামে ডাকা এবং গিবত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। পবিত্র কোরআনের ৪৯ নম্বর সুরা আল-হুজুরাত। মদিনায় অবতীর্ণ এই সুরায় মোট ১৮টি আয়াত রয়েছে। ‘হুজুরাত’ শব্দের অর্থ কক্ষসমূহ। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র স্ত্রীদের কক্ষের প্রসঙ্গ এই সুরায় এসেছে। পাশাপাশি মুসলিম সমাজে শিষ্টাচার, ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান ও সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। কাউকে নিয়ে হাসাহাসি করা নিষেধ সূরা আল-হুজুরাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে উপহাস না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। আর নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।’ এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে, কাউকে বাহ্যিক চেহারা, পোশাক, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থান কিংবা ব্যক্তিগত দুর্বলতার কারণে ছোট করে দেখা উচিত নয়। যাকে আমরা তুচ্ছ মনে করছি, আল্লাহর কাছে তার মর্যাদা আমাদের চেয়েও বেশি হতে পারে। মন্দ নামে ডাকা ও অপমান করা থেকে বিরত থাকুন একই আয়াতে আল্লাহ একে অপরকে মন্দ উপাধিতে ডেকে অপমান করতেও নিষেধ করেছেন। অনেক সময় বন্ধুত্ব কিংবা পরিচিতির অজুহাতে মানুষ এমন নামে কাউকে ডাকে, যা তার কাছে অপমানজনক। কিন্তু কাউকে কষ্ট দেয় এমন সম্বোধন ইসলামের সামাজিক শিষ্টাচারের পরিপন্থী। অর্থাৎ মজা করার উদ্দেশ্য থাকলেও অন্যের সম্মান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। গিবতকে কেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে? সূরা আল-হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ গিবত করতে নিষেধ করেছেন। সেখানে বলা হয়েছে, ‘তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই করো।’ গিবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ বা বিষয় নিয়ে আলোচনা করা, যা সে শুনলে অপছন্দ করবে। কথাটি সত্য হলেও তা গিবত হতে পারে। আর মিথ্যা অপবাদ দেওয়া আরও গুরুতর অন্যায়। এই আয়াতে গিবতের ভয়াবহতা বোঝাতে এমন একটি উদাহরণ দেওয়া হয়েছে, যা মানুষের বিবেককে নাড়া দেয়। সন্দেহ ও অন্যের ব্যক্তিগত বিষয় অনুসন্ধান নয় একই আয়াতে আল্লাহ অতিরিক্ত সন্দেহ করা, অন্যের গোপন বিষয় অনুসন্ধান করা এবং গিবত করা থেকে বিরত থাকতে বলেছেন। অর্থাৎ কারও ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কৌতূহল, প্রমাণ ছাড়া নেতিবাচক ধারণা এবং গোপন বিষয় প্রকাশ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ব্যক্তিগত ছবি, কথোপকথন কিংবা দুর্বলতা ছড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। সূরা আল-হুজুরাতের শিক্ষা আমাদের এসব আচরণের ক্ষেত্রেও সতর্ক হতে বলে। মানুষের মর্যাদা নির্ধারণের মাপকাঠি কী? সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে তাঁর কাছে সেই ব্যক্তি অধিক সম্মানিত, যে অধিক তাকওয়াবান। অর্থাৎ বংশ, জাতি, সম্পদ, গায়ের রং কিংবা সামাজিক পরিচয় মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি হলো তাকওয়া। দৈনন্দিন জীবনে সুরাটির শিক্ষা সূরা আল-হুজুরাত শুধু ইবাদতের নির্দেশনা দেয় না, বরং কীভাবে একজন ভালো মানুষ ও দায়িত্বশীল সামাজিক সদস্য হওয়া যায়, সেটিও শেখায়। কাউকে অপমান না করা, অন্যের গোপনীয়তা রক্ষা করা, গিবত থেকে বিরত থাকা এবং মানুষের প্রতি সম্মান দেখানো এসবই একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সূরা আল-হুজুরাতের শিক্ষা স্পষ্ট নিজেকে বড় প্রমাণ করতে অন্যকে ছোট করার প্রয়োজন নেই। মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করেন একমাত্র আল্লাহ।

More in Top News

View all

Latest news