LATEST
পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
Districts News Updates

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মা’রধরের অভিযোগ বাবার বিরুদ্ধে

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মা’রধরের অভিযোগ বাবার বিরুদ্ধে

যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মা’রধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান তার বাবা ইউনুস আলী। সেখানে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে চড়-থা’প্পড় মা’রতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে ঢুকে ইউনুস আলী তাকে চ’ড় মারেন। পরে অন্য শিক্ষকেরা এসে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লা’ঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

The post ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মা’রধরের অভিযোগ বাবার বিরুদ্ধে appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news