LATEST
The business of culture, Bible Lane and bringing forgotten spaces back to life রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার পিরোজপুরের মঠবাড়িয়া আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’ সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন সংবাদপাঠিকা থেকে ঢালিউডের শীর্ষ নায়িকা নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম! নেপথ্যে কী ছিল?
Top News

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয়

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে আইন করতে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) ব্যবহার আবশ্যক হবে না।

বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। এই অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে তোলা হয়। ওই অধ্যাদেশ রহিত করে আইন করতে এ–সংক্রান্ত বিলটি পাস করা হলো।

বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় আছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।

বিলে ক্রয়–সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই–জিপি ব্যবহার আবশ্যক হবে না বলেও ওই বিধানে উল্লেখ করা হয়েছে।

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে বিলে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। জেলা পর্যায়ে থাকবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’।

এ ছাড়া কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

More in Top News

View all

Latest news