LATEST
মৌসুমের প্রথম হারের পর যা বললেন বায়ার্ন কোচ মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে দুই ঝড়ের আঘাতের আশঙ্কা, ৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্ব ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার চা বাগানে নির্বাচনী উৎসবমুখর পরিবেশে পাঁচ প্যানেলের ইশতেহার রাজধানীতে সরকারি বাসা বরাদ্দ দেবে সরকার, অনলাইনে আবেদন যেভাবে ‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন
National

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

বিনোদন ডেস্ক/
২৪ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news