ঢাকা,২২ নভেম্বর-ফ্যাসিবাদের পতনের আন্দোলনে শিশু থেকে শুরু করে তরুণ ও বৃদ্ধ—সব বয়সের মানুষ পথে নেমে এসেছিলেন। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশজুড়ে চলা সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তাহলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
তিনি আরও বলেন, দেশের মানুষকে যখন নির্বিচারে গুম ও হত্যা করা হয়েছে, তখন ভালো আওয়ামী লীগের কেউ কথা বলেননি কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজতে চেষ্টা করছেন। জাতি আপনাদের ভালোভাবেই চিনে নিয়েছে। আর ভালো সাজতে চেষ্টা করবেন না।
হ্যাঁ ভোট নিয়ে সরকার অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কিন্তু বিরোধী দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে বিরোধী দল। আর সেই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের গর্ব। কিন্তু দেশে ফেরার সময় পদে পদে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয়।
এ ছাড়া জুলাই আন্দোলন নিয়ে জামায়াত কখনো কৃতিত্ব দাবি করেনি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা অনেকেই করছেন। কিন্তু কেউ কল্পনাও করেননি যে এভাবে সরকারের পতন হতে পারে।
এস এম/ ২২ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও ফিরে আসবে: জামায়াত আমির first appeared on DesheBideshe.