LATEST
ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Global Agriculture Unmanned Aerial Vehicle (UAV) Market Report 2026 | Capitalize on 16.7% CAGR as DJI, Yamaha, XAG, Trimble, and Quantum-Systems Accelerate Autonomous Spraying চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ অষ্টম শ্রেণির ছাত্রী মিশুর প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় মাতারবাড়ী হবে দক্ষিণ কোরিয়ার ‘উলসানের’ মতো এনার্জি হাব! বিশাল বিনিয়োগ নিয়ে আসছে এসকে গ্রুপ এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে রিটের সুযোগ নেই: হাইকোর্ট
Districts News Updates

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক

সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক

সাইফুল ইসলাম: মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত উপসহকারী কৃষি কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় কৃষকের উপস্থিতি বেশি থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি। একপর্যায়ে দোকানের মজুত শেষ হয়ে গেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত কৃষকদের বিষয়টি জানান। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে।

তিনি বলেন, কৃষকদের বাড়তি সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদা বেশি এমন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে। এ ছাড়া কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক।

More in Districts News Updates

View all

Latest news