LATEST
সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়
Districts News Updates

জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলির অভিযোগ বিএনপির বিরুদ্ধে

জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলির অভিযোগ বিএনপির বিরুদ্ধে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গড়াই নদীর বালুমহাল নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে বিএনপি। তাদের দাবি, বালুমহাল থেকে চাঁদা না পেয়ে হামলার ঘটনা সাজানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহর জামায়াতের ইউনিট সদস্য মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

ভুক্তভোগী জামায়াত নেতা মো. শাহজাহান আলির দাবি, গড়াই নদীর বালুমহাল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর জামায়াতের নেতাকর্মীরা সড়কে ব্লক ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর জের ধরেই তার বাড়ি ও অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, জামায়াত নেতা শাহজাহান আগে বালুমহাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন। বর্তমানে তিনি ১ লাখ টাকা দাবি করছেন। চাঁদা না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজেরাই হামলার নাটক সাজিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

The post জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও গুলির অভিযোগ বিএনপির বিরুদ্ধে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news