LATEST
সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়
Current Affairs

সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে দুর্ঘটনায় শহিদুল্লাহ বাবু নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন তিনি। সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহতের ভ্রাতুষ্পুত্র কাজী মামুন জানান, সৌদি আরবে তাঁর কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ বাবুর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।

More in Current Affairs

View all

Latest news