LATEST
All Blacks: What Dave Rennie’s men will have learned from Steve Hansen’s dunny ahead of England clash – Opinion মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট Bigfoot believers get a boost from an unlikely ally: The US Forest Service By day he’s Santa. At home, Dallas is caring for the love of his life Prince Harry ‘squeezing American accents’ out of Archie and Lilibet Black Caps v India live updates: First test, day three from Wellington’s Basin Reserve Rugby League World Cup final: Painful echoes of 1988 decider for Kiwis as scars linger France investigates actor Depardieu, author Houellebecq over alleged gang rape
Top News

ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ

ঢাকায় ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক, কয়েক জায়গায় বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁওয়ে পৃথক আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে শ্যামলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে চারটি ককটেলসহ মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে শ্যামলী মোড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেলে তিন যুবক তল্লাশিচৌকির কাছ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের থামায়। একপর্যায়ে দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। অন্য যুবক রাসেলের ব্যাগে তল্লাশি চালিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এডিসি জুয়েল রানা বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, তাঁরা কোনো স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ককটেলগুলো নিয়ে বের হয়েছিলেন। বিস্ফোরণ ঘটানোর আগেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়েন। রাসেল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।

এদিকে রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়সংলগ্ন বছিলা সড়কে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এতে কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় রাখা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়।

এডিসি জুয়েল রানা প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের লোকজন আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ছাড়া রাত ১০টার পর মিরপুর ২ নম্বরের সি ব্লকের ২ নম্বর সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

More in Top News

View all

Latest news