LATEST
৬৪ বছরের অপেক্ষার অবসান! দোন্নারুমার ভুলের পরও ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিল ইতালি Realme Narzo 100x 5G : 8000mAh এর বিশাল ব্যাটারিসহ দুর্দান্ত ফিচারের এই ফোনের দাম কমে গেল বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী? সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ Rachael Archer wins three straight United States GNCC titles in off-road racing The slingshot that flung Rocket Lab spacecraft toward Mars খেলনা নয়, জীবন্ত অজগর! বিশাল সাপ নিয়ে শিশুদের কাণ্ড ভাইরাল
Sports

দিলারা ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

দিলারা ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে সোবহানা মোস্তারির দল। দিলারা আক্তারের অপরাজিত ঝোড়ো ফিফটি আর শতরানের উদ্বোধনী জুটিই এনে দিয়েছে বড় জয়।

আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে সাত জেলা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৭.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় বাংলাদেশ। ১৫ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে গ্রুপ পর্বে প্রথম পয়েন্টের দেখা পেল দলটি।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। তাঁদের ব্যাটে রান উঠেছে দ্রুতগতিতে। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন দুজন। ৪৩ বলে ৪৫ রান করে সাথী ফিরলেও ততক্ষণে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি কাজ সারেন দিলারা। ৪৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটার। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অন্য প্রান্তে ১৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন শারমিন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে দিলারার হাতে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি জিম্বাবুয়ে। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান তোলে তারা। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। কেলিস এনদোভলু ২২ এবং শের্ন মেয়ার্স রানের খাতা খোলার আগেই ফিরে যান।

তবে মাঝের ওভারে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। চিপো মুগেরি-ত্রিপানোর ৩০ বলে ৪০ এবং অধিনায়ক জোসেফিন এনকোমোর ৩৫ রানের ইনিংসে একশ ছাড়ায় তাদের সংগ্রহ। শেষ দিকে মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৩১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রাবেয়া খান। ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। দিশা বিশ্বাসের শিকার দুটি, রিতুমনি পান একটি উইকেট।

The post দিলারা ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news