LATEST
বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামার ইঙ্গিত শান্তর অবশেষে আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল All Blacks v Wales: Live updates from the Nations Championship test in Cardiff প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম ধর্ম গ্রহণ কেরালার তরুণীর বাবার লেখা চার গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্দীপ রায়
Sports

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তারকা পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তারকা পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার গতিময় তারকা পেসার এনরিখ নরকিয়া। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ না হতেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় জোহানেসবার্গ টেস্টে পাওয়া যাচ্ছে না প্রোটিয়া পেসারকে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে নরকিয়া ফেরার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট।

নরকিয়ার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কোচ শুকরি কনরাড। তিনি জানান, প্রাথমিকভাবে চোট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, পরবর্তী পরীক্ষায় তেমন গুরুতর কিছু পাওয়া যায়নি। অস্ত্রোপচার কিংবা বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি তাঁর। কিন্তু আপাতত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ৩২ বছর বয়সী এই পেসারকে।

সংবাদ সম্মেলনে কনরাড বলেন, ‘টেস্ট চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। তাতে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। শুরুতে যতটা গুরুতর ধারণা করা হয়েছিল, চোট ততটা খারাপ ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া।’

এবারের সফরে দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে নরকিয়াকে পাওয়ার বিষয়ে আশাবাদি দক্ষিণ আফ্রিকা কোচ। কনরাড বলেন, ‘এখানকার টেস্টগুলোর যেকোনো একটিতে, বিশেষ করে দ্বিতীয় টেস্টে, তাকে পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের মধ্যে তার খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠার কথা।’

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

The post বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তারকা পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news