মার্কেট ও দোকানপাট খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে তিন দিন রাত ১০টা ও তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
রোববার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।
হেলাল উদ্দিন জানান, আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি। তবে কোন তিন দিন রাত ১০ টা ও কোন ৩ দিন রাত ৮ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে এখনো তা সিদ্ধান্ত হয়নি, ব্যবসায়ীরা পরে সেই সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
তিনি আরও জানান, আমরা যারা সোলার প্যানেল স্থাপন করতে চাই তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া সভায় আমরা বলেছি, দেশে ইতোমধ্যে কোনো লোডশেডিং নেই, কিন্তু দিনে ৩ থেকে ৫ বার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। সরকার বলেছে বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনবে।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: দোকানপাট খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত।