LATEST
All Blacks v England: Will Jordan ruled out of final test of the season Aptly named racehorse smashes track record, helps fund Canberra palliative care ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ২০২৭ সালের ঈদুল ফিতর ও আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ বিদেশে থাকা আওয়ামী সন্ত্রাসীরা অস্থিরতা ও অর্থ পাচারে জড়িত, তাদের ফেরাতে সহায়তা চাইল সরকার ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার ‘অবনী বাড়ি আছো?’ অথবা এক অনিকেত যাযাবর কবির ডায়েরি I’m legally blind and can’t seem to land a job. How can I increase my chances?
Districts News Updates

নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নগদ লিমিটেডের সাবেক প্রশাসক মো. মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট মো. মোতাসিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোতাসিম বিল্লাহর বিদেশ গমন রহিত করার আবেদন জানায় দুদক। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়। ২৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা।

More in Districts News Updates

View all

Latest news