LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী এনএসইউ এমবিএ–ইএমবিএ প্রোগ্রামের উদ্যোগে বাজেটে নিয়ে সেমিনার অনুষ্ঠিত
Top News

নিরাপত্তা উদ্বেগে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান

নিরাপত্তা উদ্বেগে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান
ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট

ঢাকা,২৪ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, এ রুটে ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

তবে সৌদি আরবের অন্য তিনটি রুট—ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা—পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ ছাড়া রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ভ্রমণব্যবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::নিরাপত্তা উদ্বেগে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news