LATEST
পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সভাপতির বাড়িতে আগুন নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয় শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
Current Affairs

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের টানা তৃতীয় শিরোপা

প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে সমানে সমান লড়াই। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় ভারত। তবে ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাদের খেলোয়াড় জুনায়েদকে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় পাকিস্তানকে।

এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ভারত। সন্দীপ মান্ডির গোলে সমতায় ফেরার পর জয়সূচক গোলের জন্য চাপ অব্যাহত রাখে দলটি। শেষ পর্যন্ত সুহাইল ভাটের গোলে এগিয়ে যায় ভারত।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল দলটি। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তানকে।

More in Current Affairs

View all

Latest news