LATEST
একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর ভারতে ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে মুসলিমদের নিশানা করার অভিযোগ ইউএসসিআইআরএফের কুকুরে সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Black Caps v India: Missed opportunities haunt New Zealand after special Henry Nicholls knock সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
Districts News Updates

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জরুরি চিকিৎসার আবেদন, বললেন ‘জীবিত ফিরতে নাও পারি’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জরুরি চিকিৎসার আবেদন, বললেন ‘জীবিত ফিরতে নাও পারি’

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার দেশটির সুপ্রিম কোর্টের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর ও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং তাঁদের চিকিৎসার বিষয়ে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি।

২০২৩ সাল থেকে কারাবন্দি ৭৪ বছর বয়সী ইমরান খান প্রধান বিচারপতির কাছে তাঁর আইনজীবীর মাধ্যমে পাঠানো এক চিঠিতে বলেন, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, তিনি ‘মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকিতে’ রয়েছেন।

তিনি আরও বলেন, তাঁর স্ত্রী বুশরা বিবি, যিনিও কারাবন্দি, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এ পরিস্থিতিই তাঁকে চিঠি লিখতে উদ্বুদ্ধ করেছে।

ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি আমাকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো জীবিত ফিরে আসতে পারব না।’

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে একাকী কারাবাসে থাকায় তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি যোগাযোগের সুযোগ দেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সুপারিশও কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে, শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে হস্তক্ষেপ চাওয়ার পর গত আগস্টে সুপ্রিম কোর্ট সরকারকে তাঁকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন।

ইমরান খানের একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি এখনো বাকি রয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার এ দাবি অস্বীকার করেছে।

The post পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জরুরি চিকিৎসার আবেদন, বললেন ‘জীবিত ফিরতে নাও পারি’ appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news