LATEST
লিভারপুলের বিপক্ষে ইয়োরোর লাল কার্ডে আপিল করবে ম্যানচেস্টার ইউনাইটেড Only southern elite to come north for Alexandra Park Christmas carnival বানারীপাড়ায় ছাত্রলীগ নেতা সাজু গ্রেপ্তার মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান ২০তম ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ ইরানে হামলা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে সরকার গঠন শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়ে কোয়ার্টারে বাংলদেশ
National

পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭, নতুন জিপিএ-৫ পেলেন ১২০

পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭, নতুন জিপিএ-৫ পেলেন ১২০

পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ পেয়েছে ১২০ জন। সেই সঙ্গে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে নতুন ৫০৭ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল পুনঃনিরীক্ষণের পর এসব বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

শিক্ষাবোর্ড থেকে পাওয়া নথি সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষার পর ২৫ হাজার ১৯৩ টি পুনঃনিরীক্ষণের আবেদন জমা হয়। যার মাঝে নম্বরের পরিবর্তন হয়েছে ৬ হাজার ৪১০ জনের। পূর্বের প্রকাশিত ফলে অকৃতকার্য ৫০৭ জন পুনঃনিরীক্ষণে পাশ ও ১২০ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে এক বিষয়ের ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ ও তিন বিষয় ফল পরিবর্তন হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬২ জনের এবং আবেদন করেও অকৃতকার্যই রয়ে গেছেন ৫৫৮ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তিন হয়েছে তারা কলেজে ভর্তি হতে পারবেন। আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে পুনঃনিরীক্ষণ করতে।

কুমিল্লা প্রতিনিধি/
২৩ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news