LATEST
মরিলে কান্দিস না আমার দায়… আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে Vivo X500 : শিগ্রই আসছে ফোনের নতুন লাল কালার ভেরিয়েন্ট, কেমন হবে লুক দেখে নিন বিয়ের পর সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ? পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো Redmi K100 Ultra: থাকতে পারে 10,000mAh ব্যাটারির সঙ্গে 50MP পেরিস্কোপ ক্যামেরা ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু
Current Affairs

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন তৈরি পোশাক কারখানার মালিকরা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা টানা কয়েক দিন কাজে যোগ না দেওয়ায় পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। বৈঠকের আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, সাভারের ৫০টি পোশাক কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ।

More in Current Affairs

View all

Latest news