LATEST
লিভার ভালো রাখতে কোন খাবারে আস্থা? ‘ডিটক্স’ ভ্রান্তি পেরিয়ে আসল বাস্তবতা ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক Albanians ‘scaled drainpipe to steal cufflinks at Waleses’ home’ চাঁদপুর মুক্ত দিবস, বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হবে Diversified Royalty Corp. Announces Closing of $50 Million Bought Deal Public Offering of 6.00% Convertible Unsecured Subordinated Debentures হলিউডের সিনেমার সাথে অস্কার ও ক্রিটিকস চয়েসের দৌড়ে ‘রামায়ণ’ মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী? স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে ২১০০-এরও বেশি অভিবাসী
Top News

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসেছে মজুরি বোর্ড

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসেছে মজুরি বোর্ড
পোশাক শ্রমিক

ঢাকা,২৪ নভেম্বর-পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া সভায় উপস্থিত রয়েছেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষের হয়ে সভায় অংশ নিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল। অন্যদিকে, শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।

মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়।

গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। তবে সভা শুরুর কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। স্থগিত হওয়া সেই সভা সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

সোমবারের সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা প্রস্তাব করে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ চতুর্থ সভায় বসেছে বোর্ড।

এস এম/ ২৪ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভায় বসেছে মজুরি বোর্ড first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news