LATEST
সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ ডাচদের জালে ৫ গোল দিয়ে কোয়ার্টারে জার্মানি, জ্বলেছে সুইজারল্যান্ড ‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ী গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা: কী সিদ্ধান্ত আসছে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ভাগ্যে?
Current Affairs

পোশাক শ্রমিকদের ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব, আজ মালিকপক্ষের সিদ্ধান্ত

পোশাক শ্রমিকদের ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব, আজ মালিকপক্ষের সিদ্ধান্ত

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার (১৬ নভেম্বর) আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের এটি তৃতীয় বৈঠক। আগের বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও তাৎক্ষণিক কোনো প্রস্তাব দেয়নি মালিকপক্ষ। অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চেয়েছিলেন মালিক প্রতিনিধিরা। আজকের বৈঠকে তাঁদের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয়। জবাবে মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাব দেওয়ার জন্য সময় চান। পরে বোর্ড তাঁদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।

মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারাও নিজেদের মধ্যে বৈঠক করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

More in Current Affairs

View all

Latest news