LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
Districts News Updates

প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকে জিএসসি ইউকের স্মারকলিপি প্রদান

প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকে জিএসসি ইউকের স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের (ডিসি) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জিএসসি ইউকে) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
রোববার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমেদ, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর মো. কবির আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জিএসসি ইউকে সুনামগঞ্জ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বজলুর রহমান, সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহরা জেসমিন, ট্রেজারার আলী আহসান হাবীব, লেখক ও প্রকাশক জিবলু রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম।
মতবিনিময়কালে জিএসসি ইউকে নেতৃবৃন্দ সিলেটসহ বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা প্রশাসক জিএসসি ইউকে নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সিলেট জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করতে আন্তরিকভাবে প্রস্তুত রয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের আরও সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

More in Districts News Updates

View all

Latest news